লক্ষ্মীপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে ৫০০ পরিবারাকে নগদ অর্থ বিতরণ করা।
১৬ নং শাকচর ইউনিয়ন পরিষদের আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ নির্দেশনা ৫০০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, ১৬নং শাকচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাফাজ্জল হোসেন টিটু চৌধুরী, ইউনিয়ন ট্যাগ অফিসার মাকসুদ আলম, ইউনিয়ন পরিষদ সচিব মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্যবৃন্দ।

0 মন্তব্যসমূহ