ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলা পরিষদের পাশে প্রাণ আরএফএল’র একটি প্লাস্টিক গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (১৮ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই প্লাস্টিক গোডাউনের একটি টিনশেডের ঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে অপর দুটি কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের তাৎক্ষণিক কোনো কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

0 মন্তব্যসমূহ