ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নে ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সোমবার ২৪ মে দুপুরে পূর্ব নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কর্মী সভা প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ্ আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম মোহনের পরিচালনা আরো উপস্থিত জেলা আওয়ামী লীগের নেতা মোজ্জামেল হায়দার মাসুম ভূঁইয়া, রুহুল আমিন মাস্টার, এডভোকেট রাসেল মাহমুদ মান্না, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, নজির আহমেদ পাটওয়ারী, সৈয়দ আবুল কাশেম, নজমুল করিম টিপু, রবিন ভুঁইয়া সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্ব বৃন্দ।