লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কাচা আম পাকা করে বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে। রবিবার ২ মে দুুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের চক বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মুল্য তালিকা না থাকায় মুদি দোকান, কাচা আম পাকা করে বিক্রি করায় ২টি ফল দোকানে ও অবৈধ কসমেটিকস বিক্রি করায় একটি কসমেটিক দোকান সহ ৫টি দোকানে ৬হাজার পাঁচশত টাকা জরিমান করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক (লক্ষ্মীপুরের অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন রুবেল। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি বিপনণ অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মোঃ মনির হোসেন ও সরকারি কর্মকর্তা কপিল দেব গোস্বামী এবং আইন শৃঙ্খলায় সহযোগীতা করেন লক্ষ্মীপুর সদর থানার একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সপ্তাহ উপলক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে নিয়মিত অভিযান পরিচালনা, বাজার মনিটরিং, লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ। তার ধারাবাহিকতায় লক্ষ্মীপুরেও এ ধরণের কর্মকান্ড পরিচালনা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক নুর হোসেন রুবেল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত কর্মসূচি ও সেবা সপ্তাহ উপলক্ষ্যে লক্ষ্মীপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কাচা আম পাকা করে বিক্রি অপরাধে ২দোকানদারকে জরিমানা করা হয়েছে। এছাড়াও মূল্য তালিকা না থাকায় মুদি দোকান ও অবৈধ কসমেটিক বিক্রি অপরাধে কসমেটিক দোকানে জরিমানা আদায় করা হয়। এছাড়াও তরমুজের দোকানে খোঁজ খবর নেওয়া হয় এবং যাতে বেশি দামে না বিক্রি করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।



0 মন্তব্যসমূহ