ইউনুছ শিকদার, বিশেষ প্রতিনিধিঃ রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রজ্ঞাপনের মাধ্যমে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৪ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, যেহেতু লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা পরিষদের অপসারণকৃত চেয়ারম্যান জনাব শরাফ উদ্দিন আজাদ তাকে পুনর্বহাল বা পুনর্বিবেচনা করার জন্য আবেদন করেন, এবং সেই প্রেক্ষিতে শুনানি করা হয় এবং যেহেতু শুনানিতে তার উপস্থাপিত বক্তব্য, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিবেদন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার ওপরিকল্পনা কর্মকর্তার মতামত, উপজেলা বন কর্মকর্তার মতামত পর্যালোচনায় দেখা যায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শরাফ উদ্দিন আজাদ এর বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো প্রমানিত হয়নি সেহেতু সরকার জনস্বার্থে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তাকে পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শরাফ উদ্দিন আজাদ এর অপসারণ সংক্রান্ত ১৮/০২/২০২১ তারিখের ১২১ নং স্মারকের আদেশটি বাতিল করা হলো এবং তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হলো। যা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে

এর আগে শরাফ উদ্দিন আজাদ সোহেল কে অপসারণ ( বহিষ্কার) করা হয়েছেছিল। গত ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদকে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল হক এর স্বাক্ষরিত স্থানীয় সরকার বিভাগ বহিষ্কার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে রামগতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ মোহাম্মদ রাহিদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

অপসারণ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছিল,লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শরাফ উদ্দিন আজাদের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটা এবং কুকুরের কামড়ের ভ্যাকসিন যথাযথভাবে সরবরাহ না করা সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে দাখিলকৃত অনাস্থা প্রস্তাবের উপর গৃহীত ভোট গণনার পরিষদের ভাইস চেয়ারম্যান পরিষদ সদস্য অর্থাৎ পরিষদের এক-চতুর্থাংশ অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট গৃহীত হয় এমতাবস্থায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ কর্তৃক অবৈধভাবে গাছ কাটা এবং কুকুরের কামড়ের ভ্যাকসিন যথাযথভাবে সরবরাহ না করা বিষয়টি বিভাগীয় কমিশনার তদন্ত প্রমাণিত হওয়ায় এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পরিষদ সদস্য অর্থ পরিশোধের এক-চতুর্থাংশ সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব গৃহীত হয় উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (সংশোধিত) ও মহিলা সদস্যদের (অবসর অনাস্থা ও পদোন্নতি) বিধিমালা ২০১৬ মোতাবেক তাকে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হলো এবং রামগতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান -১ মোহাম্মদ রাহিদ হোসেনকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো