ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চর ওয়াপদা ইউনিয়ন শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) চর ওয়াপদা ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পক্ষে চর বৈশাখী থানারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন সাধারণ সম্পাদক ও থানারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.এমদাদ উল্লাহ।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপিটিএ সুবর্ণচর শাখার সভাপতি মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকী। বিদ্যালয়ের সভাপতি ও ০৮ নং ওয়ার্ড মেম্বার মিরাজ উদ্দিন মোক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোস্তফা কামাল জুয়েল মেম্বার, হাবিব উল্লাহ বাহার পলাশ মেম্বারসহ প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।



0 মন্তব্যসমূহ