লক্ষ্মীপুর প্রতিনিধি: আমরা শাসক নই, জনগণের সেবক এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানবতার ভ্যান গাড়ি নিয়ে লক্ষ্মীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ১০ দিন ব্যাপী গরীব, দুস্থ রোজাদারদের মাঝে বিতরণ কর্মসূচি উদ্বোধন কর হয়।
সোমবার ( ৩ মে) বিকেলে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী বালিকা বিদ্যা নিকেতন স্কুল মাঠে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ সময় ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নির্বাহী সদস্য রফিকুল হায়দার ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না,সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ূন কবির পাটোয়ারী, লক্ষ্মীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, সহ-সভাপতি মুক্তার শাহ, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, সৈয়দ নুরুল আজিম বাবর, চৌধুরী মাহমুদুন্নবী সহেল, রাকিব হোসেন লোটাস, এবং, ইসমাইল হোসেন শিপন সহ প্রমুখ।

0 মন্তব্যসমূহ