ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের গাজির খেয়ায় "আমরাই পারি" সংগঠনের উদ্যোগে কম ভাগ্যবান মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। 

বুধবার (১২ মে) সকাল ১০টায় স্থানীয় পূর্ব ভাটির টেক রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ঈদ সামগ্রী বিতরন শুরু হয়।


এক ঝাঁক উদ্যমী তরুণ মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে ইতিপূর্বে ইফতার ও আজ ঈদ সামগ্রী বিতরণ করেন ।

সংগঠনের সমন্বয়ক ইকবাল হোসেন বলেন, "দশে মিলে করি কাজ,হারি জিতি নাহি লাজ"এই স্লোগানকে সামনে রেখে এক ঝাঁক তরুণকে নিয়ে আত্ন মানবতার সেবার লক্ষ্যে গঠন করি সামাজিক সংগঠন "আমরাই পারি"। 


২০১৭ সাল থেকে এ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবকল্যাণে কাজ করে যাচ্ছে ৷ এরই মধ্যে এলাকায় বিভিন্ন দূর্যোগকালীন সময়ে মানুষকে সচেতন করাসহ বিন্যামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, করোনাকালে মাস্ক, স্যানিটাইজার বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচি সহ নানাবিধ জনকল্যাণমুখী কাজে সংগঠনের তরুণেরা নিজেদের নিয়োজিত রেখেছে৷

ঈদ সামগ্রী বিতরনের শুভ উদ্বোধন করেন "আমরাই পারি" সংগঠনের প্রধান সমন্বয়ক ইকবাল হোসেন। উক্ত সভার সভাপতিত্ব করেন 'আমরাই পারি'র সভাপতি আবির হাসান রাসেল। 

এছাড়াও বিতরনে উপস্থিত ছিলেন ফরহাদ রেজা, সোহেল চৌধুরী, নাহিদ মাহমুদ, মাইন উদ্দিন, সাকিব খান ইয়াকুব সাব্বির, সমির উদ্দিন, মিশু চন্দ্র রায়সহ প্রমূখ।