নোয়াখালী (কোম্পানীগঞ্জ) প্রতিনিধিঃ বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে তারা আমার পদত্যাগপত্র গ্রহণ করেনি। আমি আওয়ামী লীগে আছি, আওয়ামী লীগে থাকব। তবে আর কোন জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করবো না।
রোববার (১৬ মে) বিকেল ৩টায় বসুরহাট পৌরসভা হলরুমে কাদের মির্জা অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মির্জা বলেন তবে আমি কোন পদ পদবীতে থাকবনা। আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে কাজ করব। আমি কোন জনপ্রতিনিধি নির্বাচনে অংশ গ্রহণ করব না। আজকে দৃঢতার সঙ্গে ঘোষণা করছি, আগামী কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। এটা থেকে কেউ কখনো আমাকে সরাতে পারবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন প্রমুখ।

0 মন্তব্যসমূহ