ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারে নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। সে সাথে সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবিলী ইউনিয়নের চর বাগ্যা গ্রামের দক্ষিন বাগ্যা, মধ্য বাগ্যা, উত্তর বাগ্যা সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যায়। বুধবার (২৬ মে) সকাল থেকে শুরু হওয়া জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সুবর্ণচরের চর বাগ্যা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ফুট পানি বৃদ্ধি পেয়েছে। চর বাগ্যায় বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে কয়েকটাগ্রাম।
হঠাৎ প্লাবিত হওয়া এসব এলাকার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, গো খাদ্য। অনেক এলাকায় মানুষের কাচা ঘরবাড়িও ভেসে যেতে দেখা যায়।
সুবর্ণচর উপজেলা সিপিপি উপজেলা সিপিপি লিডার আবদুর রব বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার প্রভাব এক হয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। রাতের জোয়ারে পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের সকল সাইক্লোন সেল্টার ও সিপিপি সকল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে, দুর্গত মানুষদেকে দ্রুত সেল্টারে নিয়ে আসা হবে।

0 মন্তব্যসমূহ