ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহঃপ্রতিবার (২০ শে মে) সকাল ১১:টায় উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শুরু হয়। সাংবাদিকদের প্রতিবাদমুখর বক্তব্যের মাধ্যমে বেলা ১২ টায় মানববন্ধন সমাপ্ত হয়।


সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবু লিটন চন্দ্র দাস, সাধারন সম্পাদক আবুল বাসার, সুবর্ণচর প্রেসক্লাবের সদস্য সচিব আরিফ সবুজ, সুবর্ণচর প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কাইয়্যূম, আব্দুল বারী বাবলু, ইউনুস শিকদার, মো. সানা উল্যাহ, কামাল উদ্দিন, ইমাম উদ্দিন সুমন নেয়ামত উল্যাহ তারিফ,ইব্রাহিম খলিল উল্যাহ, মুজাহিদুল ইসলাম সোহেল, সামসুদ্দিন, আলী আক্কাসসহ সুবর্ণচরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় সাংবাদিকরা প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য জোর প্রতিবাদ জানান।