নিজস্ব প্রতিবেদকঃ বহুল পঠিত সরকারি নিবন্ধনকৃত অনলাইন গণমাধ্যম হিসেবে দেশের সর্বত্র পাঠক সমাজ কে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে আসছে বাংলা৫২নিউজ। আজ এরই ধারাবাহিকতায় "বাংলা৫২নিউজ"পরিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর "ব্যুরো প্রধান" হিসেব দায়িত্ব দিলেন মহি উদ্দিন রবিনকে। ইতিমধ্যে " দেশের সর্বত্র বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম হিসেবে পাঠকদের কাছে অবস্থান করে নেয় জনপ্রিয় ও সরকারি নিবন্ধনকৃত "বাংলা৫২ নিউজ।"যার সরকারি নিবন্ধন নং (৫২)।

"বাংলা৫২ নিউজ কে আরো গতিশীল ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে মধ্যপ্রাচ্যের ব্যুরো প্রধান হিসেবে মহি উদ্দিন রবিনকে ব্যুরো প্রধানের দায়িত্ব প্রদান করেন "বাংলা৫২ নিউজ"এর সম্পাদক ও প্রকাশক প্রভাষক কাজী আওলাদ হোসেন এবং প্রধান নির্বাহী সম্পাদক- ইঞ্জিঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল। নিয়োগের তথ্যটি আজকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়। দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিভিন্ন সেবামুলক কাজ সম্পাদন করায় মধ্যপ্রাচ্যের ব্যুরো প্রধান হিসেবে তাকে এ দায়িত্ব প্রদান করেন "বাংলা৫২ নিউজ"। নিয়োগ প্রাপ্ত হিসেবে প্রবাসীদের সকল সংবাদ সাবলীল উপস্থাপনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নজরে নিয়ে আসারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মহি উদ্দিন রবিন। এ বিষয়ে প্রবাসী ব্যবসায়ী " এম খোরশেদ আলম বলেন " রবিন সব সময় তার সাবলীল উপস্থাপনার মাধ্যমে প্রবাসীদের সুখ- দুঃখ গুলো যথাযত কর্তৃপক্ষের নজরে নিয়ে আসেন তাছাড়া তার কাজগুলো সব মহলে প্রশংসা পায়। আমি মনে করি "বাংলা৫২ তাকে এই নিয়োগ দেওয়ায় প্রবাসীদের কন্ঠস্বর গুলো আরো একধাপ এগিয়ে যাবে। এ বিষয়ে মহি উদ্দিন রবিন বলেন - ধন্যবাদ জানাই "বাংলা৫২নিউজ" পরিবার কে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় মধ্যপ্রাচ্যের প্রবাসীরাই বেশি সুবিধা বঞ্চিত, তাই তাদের কথাগুলে তৃনমূল পর্যায় থেকে উঠে আসা এখন সময়ের দাবি, আমি আমার স্বল্প সামর্থে চেষ্টা করে যাবো, সরকারি নিবন্ধন প্রাপ্ত " "বাংলা৫২ নিউজ" এর মাধ্যমে প্রবাসীদের সুখ দুঃখ গুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরতে , আমি সকলের কাছে দোয়া কামনা করি যাতে আমার উপর অর্পিত দায়িত্ব সুনামের সাথে যথাযথভাবে পালন করতে পারি।