লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে ৪নং চররুহিতা চররুহিতা ইউনিয়নে ৫০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
মঙ্গলবার ৪ মে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪নং চররুহিতা ইউনিয়ন পরিষদের হল রুমে ৫শত টাকা হারে ৫ শতাধিক ক্ষতিগ্রস্তদের মাঝে এ নগদ অর্থ বিতরন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালাহউদ্দিন, ৪নং চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির পাটওয়ারী, চররুহিতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, চররুহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন ফিরোজ, যুবলীগ নেতা আবদুল জব্বার লাভলু, ইউনিয়ন ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদ সচিব, ইউপি সদস্যবৃন্দ।

0 মন্তব্যসমূহ