ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : চরক্লার্ক ফখরুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রাক্তণ ছাত্র পরিষদের উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মে) ঈদুল ফিতরের দ্বিতীয় দিন ঝাঁকঝমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ছাত্র পরিষদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।


রহমান মটরসের সত্ত্বাধিকারী ও পরিষদের সিনিয়র সহ সভাপতি মো.নুরুর রহমানের সভাপতিত্বে, মো.মানছুর আলমের সঞ্চালনায় প্রোগ্রাম শুরু হয়।

ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরক্লার্ক ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এ্যাড.আবুল বাশার ডিপটি। বিশেষ অতিথি অত্র মাদ্রাসার সুযোগ্য সুপারিন্টেনডেন্ট আলহাজ্ব হযরত মাওলানা মোজাম্মেল হোসেন,শিক্ষক আমিরুল ইসলাম সুফিয়ান,সংগঠনের উপদেষ্টা সাবেক ছাত্র ইংরেজি লেকচারার আবদুল্লাহ আল মামুন শিবলী,আরবী লেকচারার মাওলানা নুরুল আবছার।


সকলের আন্তরিকতা ও পরস্পর সহযোগীতায় সুবর্ণচর উপজেলায় এক‌টি আধু‌নিক ও শিক্ষিত সমাজ গড়ার প্র‌তিষ্ঠান"চরক্লার্ক ফখরুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রাক্তণ ছাত্র পরিষদ এগিয়ে চলছে।

এই পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
তরুন ছাত্র সমা‌জের কা‌ছে শিক্ষার বাণী পৌ‌ছি‌য়ে জ্ঞান অর্জ‌নের মাধ্য‌মে তা‌দের মা‌ঝে সু‌শিক্ষা,‌ নৈ‌তিকতা ও ভ্রাতৃত্ব‌বোধ ‌কে জাগ্রত করে সমাজ বি‌র্নিমাণ এবং বাস্তব জীব‌নে পূর্ণ অনুশীলন ক‌রে সমা‌জে তা‌দের দা‌য়িত্বানুভূ‌তি জাগ্রত করা।  

ছাত্র পরিষদের কর্মসূচী সমূহঃ 
১)‌শি‌ক্ষিত সমাজ প্র‌তিষ্ঠা করা 
২)গরীব অসহায় শিক্ষার্থী‌দের আর্থিক সহায়তা প্রদান করা। 
৩)‌মেধাবী শিক্ষার্থী‌দের বৃত্তি প্রদান করা। 
৪)শীত বস্ত্র বিতরণ করা। 
৫)জনস‌চেতনতামূলক কর্মসূচী বাস্তবায়ন করা। 
৬)‌ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা। 
৭)‌মেধাবী শিক্ষার্থী‌দের সংবর্ধনা প্রদান করা। 
৮)ঈদ পূণ‌র্মিলনী অনুষ্ঠান উৎযাপন করা। 
৯)সংগঠ‌নের প্র‌তিষ্ঠা বা‌র্ষি‌কী উৎযাপন করা। 
১০)জাতীয় ও আন্তর্জা‌তিক দিবস সমূহ উৎযাপন করা। 
১১) ব্লাড গ্রুপিং ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা।আমাদের এই অরাজনৈতিক সংগঠনকে সার্বিক সহযোগীতা করছেন।

এছাড়া ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পরিষদের সেক্রেটারি আব্বাস উদ্দিন বাবর, সহ সেক্রেটারি পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মো.মহি উদ্দিন, সহ সভাপতি শাহাদাত হোসাইন, ইঞ্জিনিয়ার মো.ওসমান গনী, এড.রেজাউল করিম, শিক্ষানবিশ আইনজীবী মহি উদ্দিন মহিন, জাকের হোসেন, ডাঃসামসুদ্দিন, আলা উদ্দিন আজাদ, আবুল কাশেম মোল্লাসহ প্রমুখসহ নেতৃবৃন্দ।