লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক মজিব লকডাউনে কর্মহীন ও গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নিজ উদ্যোগে। গত ২সপ্তাহ ধরে দেশে লকডাউন চলছে। দিন মজুর ও সাধারণ খেটে খাওয়া মানুষ হয়ে পড়েছে কর্মহীন। সরকারীভাবে এখন ও কোন সহায়তা প্রদান করা হয়নি। দেশের ইউনিয়ন সমুহের চেয়ারম্যানগন সরকারের দিকে চেয়ে আছেন। অথচ করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক মজিব বসে নেই। তিনি কর্মহীন, দিন মজুর,সাধারণ খেটে খাওয়া মানুষের ব্যথায় ব্যতিত হয়ে, নিজ উদ্যোগে মানবিক সহায়তা নিয়ে হাজির হয়েছেন জনগণের মাঝে। 

তিনি যে জনগণের জনপ্রতিনিধি, তিনি তার কাজের মাধ্যমে প্রমান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২য় দফা লকডাউন শুরু হবার পর দেশের বিভিন্ন এলাকার দিকে দৃষ্টি রেখে আসছে। তিনি তার ফেসবুকে লকডাউনের শুরুর দিনই জনগণকে ঘরে থাকার আহবান জানিয়ে এক আবেগগন স্ট্যাস্টস্ দিয়েছিলেন। সেখানে বলেছিলেন অতীতের মতো আপনাদের পাশে আছি। মজিব চেয়ারম্যান তার মোবাইল নাম্বার দিয়ে বলেছেন, আপনাদের প্রয়োজনে আমাকে কল করবেন। আমি আমার সাধ্যমত চেষ্টা করবো আপনাদের সহায়তা করার। তিনি তার কথা যে রেখেছেন তা দেখা গেল বাস্তবে। গত ২সপ্তাহের লকডাউনে ৩০০ জন নারীকে উপহার দিয়েছেন শাড়ী, ১৫০ জন পুরুষকে দিয়েছেন লুঙ্গি। বহু কর্মহীন খেটে খাওয়া অসহায় মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন খাদ্য সহায়তা।

এ ব্যাপারে জানতে চাইলে মজিবুল হক মজিব চেয়ারম্যান বলেন, আমি আমার নেতা লক্ষীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্যম আনোয়ার হোসেন খান এর দিক নির্দেশনায় কাজ করছি। আমি আমার সাধ্যমত চেষ্টা করছি আমার ইউনিয়নের জনগণের পাশে দাঁড়ানোর জন্য। অসহায় মানুষগুলোর জন্য কিছু করতে পারলে আমি আনন্দ বোধ করি।