ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে "কৃষিই সমৃদ্ধি" এই স্লোগানকে সামনে রেখে কৃষকদের মাঝে বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার(১২ এপ্রিল) সকাল ১০টায় সুবর্ণচর উপজেলার কৃষক প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এ এস এম ইবনুল হাসান ইভেনের সভাপতিত্বে ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম ইবনুল হাসান ইভেন।তিনি বলেন,পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ হলেন কৃষক।কৃষক না থাকলে সারা পৃথিবী অচল।তিনি উপস্থিত কৃষকদের বিভিন্ন পরামর্শ ও উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো:হারুন অর রশিদ,প্রাণী সম্পদ অফিসার তাছলিমা ফেরদৌসি, চর ওয়াপদা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মনির আহাম্মদসহ প্রমুখ।
বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিতরন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা কৃষি সহকারী মো: আবদুল আজিজ।কৃষি অফিসার কৃষিবিদ হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন,এই উপজেলায় ১০০০ কৃষকদের মাঝে ক্রমান্বয়ে বীজ,সার ও কৃষি উপকরণ বিতরন করা হবে।


0 মন্তব্যসমূহ