ইউনুছ শিকদার, নোয়াখালীপ্রতিনিধিঃ বাড়ির সামনে থেকে অপরহণের ৪ মাস পর নোয়াখালীর সেনবাগের আমেনা আক্তার প্রকাশ বৃষ্টি (১৪) নামের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে সেনবাগ থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার কামাল মিয়ার বাড়ি থেকে অপরহণকারীকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী নুরুল ইসলাম প্রকাশ নিলয় (২২)কে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ, গত ৫জানুয়ারী সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দক্ষিণ কেশারপাড় গ্রামের সিরাজ ব্যাপারী বাড়ির জয়নাল আবদিনের মেয়ে ও কানকির হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী আমেনা আক্তার প্রকাশ বৃষ্টিকে নিজ বাড়ির সামনে থেকে একই বাড়ির আবদুল মন্নানের ছেলে নুরুল ইসলাম প্রকাশ নিলয় জোরপূর্বক অপহরণ করে অজ্ঞত স্থানে আটকিয়ে রাখে। পরবর্তীতে ভিকটিমের ভাই আরমান হোসেন বাদী হয়ে নিলয়কে প্রধান ও তার পিতা আবদুল মান্নানকে ২নং আসামি করে ৪/৫জনের নাম উল্লেখ করে সেনবাগ থানায় গত ১১ জানুয়ারী একটি অপরহরণ মামলা দায়ের করেন। মামলা নং ৭। এ মামলায় পুলিশ নিলয়ের পিতা আবদুল মন্নানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
মঙ্গলবার রাতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অপরহরণের ৪মাস পর ভিকটিম বৃষ্টিকে উদ্ধার ও অপহরণকারী নিলয়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুদল বাতেন মৃধা জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অপহরণকারীকে বুধবার নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে ও ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা করানোর জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

0 মন্তব্যসমূহ