লক্ষ্মীপুর প্রতিনিধিঃ করোনায় সাময়িক বিপর্যস্ত কৃষক এর পার্শ্বে রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে রায়পুর উপজেলা যুবলীগ এর উদ্যোগে ৮নং দক্ষিন চরবংশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অসহায় কৃষক আলমগীর মাঝীর ৪৫ শতাংশ জমির পাকা ধান কেটে দেওয়া হয়।

শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত যুবলীগের নেতাকর্মী আলমগীরের ক্ষেতের ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে চাল-ডাল-আলু-পেঁয়াজ-তেলসহ ইফতার সামগ্রী ও এক হাজার টাকাও উপহার দেওয়া হয় তাকে।


ধান কাটায় অংশ নেন রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া, যুগ্ম-আহবায়ক কৌশিক সোহেল, সহ নেতাকর্মীরা।

জানতে চাইলে যুবলীগ নেতা মামুন বিন জাকারিয়া বলেন, করোনাকালীন অনেক কৃষক আর্থিকভাবে বিপর্যস্ত রয়েছে। টাকার অভাবে ক্ষেতের ফসল ঘরে তুলতে পারছে না। সে সব কৃষকের পাশে দাঁড়ানের জন্য কেন্দ্র ও জেলা যুবলীগের নির্দেশনা রয়েছে। যুবলীগ সবসময় অসহায় মানুষের সেবায় প্রস্তুত আছে।