লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । 

লক্ষ্মীপুর জেলা যুবলীগের উদ্যোগে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফের আয়োজনে ২৭ এপ্রিল মঙ্গলবার সকালে সদর উপজেলা দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর বাজারে হতদরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 


এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন আরিফ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল কাশেম, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজির আহমেদ পাটোয়ারী। আরো উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন রনি, মোবারক হোসেন প্রমূখ। এ সময় ৫০০ জন হতদরিদ্রর পরিবারের মাঝে ত্রাণ-সামগ্রী হিসেবে পরিবার প্রতি ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি তৈল বিতরণ করা হয়।