লক্ষ্মীপুর প্রতিনিধিঃ জাতীয় শ্রমিকলীগ লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের নির্দেশে চন্দ্রগঞ্জ থানা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে শ্রমিকদের মাজে মাক্স ও লিফলেট বিতরণ করেছেন চন্দ্রগঞ্জ থানা জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব নাদিম মাহমুদ অন্তর।
মঙ্গলবার ১৩ এপ্রিল চন্দগঞ্জ বাজার এলাকায় মাক্স ও জনগনকে স্বাস্থ্যবিধি ও জনসচেতনতামুলক দিক নির্দেশনা দেন তিনি।
শ্রমিকলীগ নেতা নাদিম মাহমুদ বলেন এই মাক্স বিতরণ অব্যাহত থাকবে এবং আমার সামর্থ্য অনুযায়ী বর্তমান করোনাকালীন সময়ে অসহায়দের পাশে দাাঁড়াবো।
জেলা আহ্বায়ক মামুনুর রশিদ মামুন বলেন, করোনার প্রথম ধাপেও আমি লক্ষ্মীপুরের সামাজিক ও সাংষ্কৃতিক কর্মীদের পাশে ছিলাম এবারও আমি সামর্থ্য অনুযায়ী জেলার সর্বস্তরের মানুষের পাশে থাকবো । জাতীয় শ্রমিকলীগ লক্ষ্মীপুর জেলা শাখা সবসময় লক্ষ্মীপুরের মানুষের পাশে ছিলো পাশে আছে এবং পাশে থাকবে ইনশাল্লাহ।
ইতিমেধ্যে চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের সদস্য সচিব নাদিম মাহমুদ অন্তর জনসনচেতনতা বৃদ্ধিতে চন্দ্রগঞ্জে কাজ করছে । আমি প্রত্যেক শ্রমিকলীগ নেতাকে বলবো জাতির এই সংকটময় পরিস্থিতিতে অসহায় গরিব মানুষদের পাশে থাকুন।

0 মন্তব্যসমূহ