নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ও সদর আংশিক সংসদীয় উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনীত এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়নের সমর্থনে জেলার কর্মরত বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা বুধবার দুপুরে প্রাথীর বাসভবণে অনুষ্ঠিত হয়। 

জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক বায়েজীদ ভৃঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতিকের প্রার্থী এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন। 

এসময় তিনি আসন্ন ১১ এপ্রিল লক্ষ্মীপুর-২ আসনের সংসদ উপনির্বাচনে নৌকা প্রর্তীকে প্রার্থী জয়ী করতে সকল সেচ্ছাসেবী সংগঠন কে আন্তরিক ভাবে কাজ করার উদাত্ত আহবান জানান।