লক্ষ্মীপুর প্রতিনিধি: “পাসপোর্ট নাগরিক অধিকার-নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা পুলিশ প্রশাসন ও লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের আয়োজনে পাসপোর্ট সেবার মান উন্নয়ন ও পুলিশ প্রতিবেদন সহজীকরন বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৫ মার্চ সকাল ১০টায় লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা।


লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মিমতানুর রহমান, ডিআইও ওয়ান মোঃ ইকবাল হোসেন, সদর মডেল থানা পরিদর্শক মোঃ জসিম উদ্দিন প্রমুখ। 

সভায় জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা বলেন পাসপোর্টের পুলিশ প্রতিবেদনে সহজিকরণসহ কোন ধরনের হয়রানি ছাড়া জনগণের পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে হবে। অফিসে আগত সেবা প্রত্যাশীদের সাথেও তিনি কথা বলেন এবং সহজে পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে অন্তরায়সমূহ সম্পর্কে অবগত হন।


এর আগে জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা কে আঞ্চলিক পাসপোর্ট অফিসের পক্ষ থেকে উপ সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম সহ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগন ফুলেল শুভেচ্ছা জানান।