ডেস্ক রিপোর্টঃ পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি ৩০ মার্চ পুনর্নির্ধারণ করেছে সরকার। আগে এ ছুটি ২৯ মার্চ নির্ধারণ করা হয়েছিল। গত মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে এবার ২৯ মার্চ রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সাধারণত শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে।


0 মন্তব্যসমূহ