ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ভাতিজিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তিন বখাটে ঝলসে দিয়েছে ওই কিশোরীর চাচার মুখ। 

গত শনিবার (৬ মার্চ) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত মহসিন গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। সে অনন্তপুর গ্রামের মুকবুল আহমদের ছেলে এবং উপজেলার একলাশপুর ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানায়, নবম শ্রেণিতে পড়ুয়া তার ভাতিজিকে তিন বখাটে প্রায় উত্ত্যক্ত করে আসছিল। মহসিন এ ঘটনার প্রতিবাদ করলে তারা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায়।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কারুজ্জামান সিকদার, রাতের অন্ধকারে ঘরে ঢুকে মরিচের গুঁড়া মিশ্রিত গরম পানিতে চাচার মুখ ঝলসে দেয় একাধিক যুবক। বিষয়টি সোমবার (৮ মার্চ) জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।