ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এ স্লোগানে সারা দেশের ন্যায় নোয়াখালীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশ প্রশাসনের উদ্যোগে ব্যাপক জনসচেতনামুলক প্রচারণা শুরু করা হয়েছে ।

রোববা (২১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে নোয়াখালী পৌর বাজার ও সুপার মার্কেটের সামনে জনসচেনতামুলক র‌্যালী ও মাস্ক বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলমগীর হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতি খিসা চাকমাসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আলমীর হোসেন বলেন, মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে পুলিশের উদ্যোগে এ কর্মসুচি। এ কর্মসুচি তাদের আজ থেকে শুরু ও করোনা শেষ হওয়া পর্যন্ত চলবে।