ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চর ওয়াপদা ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থী মমতাজ আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বুধবার (১০ মার্চ) মমতাজ আক্তারের বাড়ীতে বিকাল ৩ টায় ভোটার ও এলাকাবাসীর সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আবুল কাশেম (ডুবাই)এর সভাপতিত্বে ও এইচ এম ইরশাদের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়।

মতবিনিময় সভায় মমতাজ আক্তারের স্বামী ব্যবসায়ী ও সমাজসেবক আক্তার মেম্বার বলেন, আমি প্রায় ৩০ বছর যাবত আপনাদের সহিত সুখে-দুঃখে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই।তাই আপনাদের সেবা করার জন্য আমার স্ত্রী সুশিক্ষিত নারী মমতাজ আক্তার কে অতীতের ন্যায় এবারও সংরক্ষিত আসনে প্রার্থী করাবো। আপনারা শুধু একবার আমার স্ত্রীকে ভোট দিয়ে পরিষদে পাঠানোর ব্যবস্থা করুন,কথা দিলাম পরবর্তী নির্বাচনে স্বীয় কর্মগুণে আপনারাই বিবেচনা করবেন।যদি ভালো কিছু উপহার দিতে পারি তাহলে গ্রহণ করবেন,নচেৎ ছুঁড়ে ফেলে দিবেন।

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, স্থানীয় আমান উল্লাহ মাঝি, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের ডুবাই,মো: দিদার আলম, রবিয়ল মাঝি, মো: রনি, প্রবাসী বাবলু, প্রার্থীর মেয়ে তানিয়া আক্তার, সোলায়মান ও মাহমুদা আক্তারসহ প্রমুখ।