ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি: "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু" সুবর্ণচর উপজেলার এক অসহায় শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন, চর জব্বার থানার ওসি জিয়াউল হক খন্দকার।
পারিবারিক অস্বচ্ছলতার কারণে লেখাপড়া বন্ধের উপক্রম ও অস্বচ্ছলতাজনিত অন্যান্য কারণে মনোকষ্টে বাড়ি থেকে হারিয়ে যাওয়া স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করে মা ও পরিবারের নিকট বুঝিয়ে দিলেন। ঐ স্কুল ছাত্রীর লেখাপড়ার খরচ বহনসহ অন্যান্য সকল বিষয়ে সহযোগিতার দায়িত্ব গ্রহণ করেন চরজব্বার থানার অফিসার ইনচার্জ মো.জিয়াউল হক খন্দকার।
শনিবার সকালে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন চরজব্বার থানার অফিসার ইনচার্জ মো.জিয়াউল হক।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ মো.জিয়াউল হক এসময় ঐ স্কুল ছাত্রীর লেখাপড়ার খরচ বহন সহ অন্যান্য সকল বিষয়ে সহযোগিতার দায়িত্ব গ্রহণ করেন |

0 মন্তব্যসমূহ