ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চর ওয়াপদা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রিপন চৌধুরীর মতবিনিময় সভা ও অফিস উদ্ধোধন।


রবিবার (১৪ মার্চ) সন্ধ্যে ৬:৩০ টায় ০৭ নং ওয়ার্ডের মোহাম্মদপুর বাজারে ভোটার ও এলাকাবাসীর সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভা পরবর্তী নির্বাচনী অফিস উদ্ধোধন করা হয়।


স্থানীয় মোহাম্মাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামাল উদ্দিন মিয়ার সভাপতিত্বে ও আলা উদ্দিন আলো'র সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়।


মতবিনিময় সভায় তরুণ সমাজসেবক মেম্বার পদ প্রার্থী রিপন চৌধুরী বলেন,আমি জন্মের পর থেকে আপনাদের সহিত সুখে-দুঃখে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই।এটা আমার জন্মস্থান এই ওয়ার্ড আমার মায়ের মতই। আমি আপনাদের সেবা করার জন্য এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৭ নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হয়েছি। যদি আমি আপনার ভোটের যোগ্য হয় তাহলে আমাকে ভোট দিবেন।আমি আমার কর্মীদের সাথে অতীতে ছিলাম, যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। রিপন চৌধুরী আরও বলেন," নেতা মানে সম্মাণিত নয়, আর জনগন মানে অপমানিত নয়,সবাই তো মানুষ"। ০৭ নং ওয়ার্ডের জনগন আমাকে যখনই ডাকবেন, রাত বা দিন সব সময় আমি আপনাদের সেবায় ঝাঁপিয়ে পড়বো।

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, স্থানীয় ভুমিহীন নেতা আমান উল্লাহ আমান মাঝি, মো:বেলাল উদ্দিন, মো:বাবলু, মো:আলা উদ্দিন আলোসহ প্রমুখ নেতৃবৃন্দ।