লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর রায়পুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
মঙ্গলবার ৩০ মার্চ বিকালে ১নং উত্তর হামছাদী ইউনিয়নের শ্রমিকলীগের সাধারণ সম্পাক মোঃ নাসির উদ্দিন রিপনের উদ্যোগে নৌকা মার্কার লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ, পৌর শ্রমিকলীগ সভাপতি হেলাল মাহমুদ, জেলা শ্রমিকলীগের সদস্য দুলাল হোসেন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সদস্য সচিব অন্তর মাহমুদ, ১নং উত্তর হামছাদী ইউনিয়ন শ্রমিক লীগের
সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ নাসির উদ্দিন, শ্রমিক লীগ নেতা তাজল ইসলাম, আরিফ ফরাজী প্রমুখ।
আগামি ১১ এপ্রিল এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা) ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফায়িজ উল্যাহ শিপন (লাঙল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকার প্রার্থীকে জেতাতে নির্বাচনী কমিটির নেতাকর্মীরা ভোটারদের নিয়ে সভা সমাবেশ অব্যাহত রেখেছেন।

0 মন্তব্যসমূহ