ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চর ওয়াপদা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তানভীর মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত।


শুক্রবার (১২ মার্চ) তানভীর মিয়ার নিজ বাড়ীতে সন্ধ্যে ৬:৩০ টায় ভোটার ও এলাকাবাসীর সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্থানীয় ফখরুল ইসলাম তোতা মিয়ার সভাপতিত্বে ও তাজুল ইসলাম সাইফুল মাষ্টারের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়।


মতবিনিময় সভায় ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মেম্বার পদ প্রার্থী তানভীর মিয়া বলেন,আমি প্রায় ১৫ বছর যাবত আপনাদের সহিত সুখে-দুঃখে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই।তাই আপনাদের সেবা করার জন্য এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৯ নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হয়েছি। যদি আমি আপনার ভোটের যোগ্য হয় তাহলে আমাকে ভোট দিবেন।আপনারা শুধু একবার আমাকে ভোট দিয়ে পরিষদে পাঠানোর ব্যবস্থা করুন,কথা দিলাম পরবর্তী নির্বাচনে স্বীয় কর্মগুণে আপনারাই বিবেচনা করবেন।যদি ভালো কিছু উপহার দিতে পারি তাহলে গ্রহণ করবেন,নচেৎ ছুঁড়ে ফেলে দিবেন।


এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,হাজী আবুল কালাম,হাজী রহমত মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী মো:খোকন,বাজার ব্যবসায়ী মো: সিরাজ উদ্দিন ট্রেইলার্স,ব্যাংকার মো: আবুল বাশার জুয়েল,হোসেন ড্রাইভার,মো: তামজিদ হোসেন,মো:হোসেন মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।