লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপ-নির্বাচনে শ্রমিক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি।
মঙ্গলবার (৯ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র ক্রয় করেন। লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তোফায়েল আহমেদ কেন্দ্রীয় শ্রমিক লীগের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক।
মনোয়নয়নপত্র সংগ্রহের সময় তাঁর সঙ্গে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া, সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ ও শাহাবুদ্দিন মিয়াসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ বলেন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল দলের ত্যাগী নেতা। আশা করি দল তাঁর ত্যাগ ও পরিশ্রমের মূল্যায়ন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শতভাগ আস্থা রয়েছে।

0 মন্তব্যসমূহ