ইউনুছ শিকদার, নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ি পৌরসভার আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিকট জনতার ১০ টি ইস্তেহার-

০১. পৌরসভার সীমানা বৃদ্ধি করতে হবে,ইহা অতিভ গুরুত্বপূর্ণ। 
০২. বিনোদনের জন্য শিশুপার্ক। 
০৪. পৌরসভার প্রতিটি রাস্তা আরসিসির ঢালায়ের মাধ্যমে সংস্কার চায় এবং প্রতিটি রাস্তায় সৌরশক্তি চালিত এলইডি স্থাপন চায়। 
০৫. পৌরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করনের জন্য প্রতিটি রাস্তায় সিসিটিভি স্থাপন এবং ইহার যথাযথ মনিটরিং করতে হবে। 
০৬. পৌর এলাকায় শতভাগ সুপেয় পানির ব্যবস্থা চায়। 
০৭. পৌরসভার প্রতিটি পয়েন্টে ডাস্টবিন বসানো ও সময়মত বর্জ অপসারণ চায়।
০৮. পৌরসভায় শতভাগ গ্যাস নিশ্চিত করন চাই। 
০৯. রাস্তার পাশে সৌন্দর্যবর্ধন বনায়ন চাই। 
১০. যানজট মুক্ত ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সড়কের পাশে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে নিদিষ্ট স্থানে সিএনজি অটোরিকশার জন্য অটো ও বাস স্ট্যান্ড স্থাপন করতে হবে।