ইউনুছ শিকদার, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালী সদরে ৮কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।আটককৃত মো. মিরাজ হোসেন (২৫) এর বাড়ি সোনাইমুড়ী উপজেলার বজরা বাজার এলাকায়।
সোমবার(৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার রাতে নোয়াখালী সদরের মদুসুধনপুর এলাকায় ভাড়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশ তাকে আটক করে।
সুধারাম মডেল থানার ওসি(তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্ররণ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ