ইউনুছ শিকদার,নোয়াখালী প্রতিনিধিঃ ওয়াপদা ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে চষে বেড়াচ্ছে যুব সমাজের আইকন ডা.আবদুল মান্নান। সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার আব্দুল মান্নান দৌঁড়ঝাপে এগিয়ে আছেন।
প্রতিটি হাট বাজার মসজিদ,মন্দিরসহ সবখানে তার পদচারণায় মূখর ৪নং চর ওয়াপদা। ইতিপূর্বে ৩০টির অধিক পথসভা করেন তিনি। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি জনসাধারণের একাংশ সামর্থন করছেন তাকে। বিশেষ করে নতুন ভোটারেরা তাকে সমর্থন জানাচ্ছে। সকাল থেকে রাত অবধি পুরো ইউনিয়ন চষে বেড়াচ্ছেন ডাক্তার আব্দুল মান্নান ভূঁইয়া। আঃলীগ ও একরাম চৌধুরীর উন্নয়নের চিত্র তুলে ধরছেন মানুষের মাঝে।প্রার্থী হিসেবে নিজ ইউনিয়নে কার্যক্রমের সম্ভাব্য পরিকল্পনার কথা ও জানান তিনি।
০৮ (ফেব্রুয়ারী) সোমবার দিনব্যাপী ৪নং চর ওয়াপদা ইউনিয়নের একাধিক স্থানে শতাধিক নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন স্থানে গিয়ে জনসাধারণের খোঁজ খবর নেন।সাধারণ ভোটারেরাও পরিবর্তন চাই।
সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সফল সাংগঠনিক সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান ভূঁইয়া দলীয় প্রতিক(নৌকা) পাওয়ার শতভাগ আশা করেন।
এসময় তিনি নোয়াখালী উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা, করোনাযোদ্ধা মানবিক এমপি একরামুল করিম চৌধুরীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন জনগনের মাঝে, তিনি বলেন,”একরামুল করিম চৌধুরী এমপি না হলে এই অঞ্চলটি আজ অবহেলিত থাকতো, তিনি আমাদের উপজেলার যে পরিমাণ উন্নয়ন করেছেন তা বিগত দিনে কেউ করেনি।
একরামুল করিম চৌধুরীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ৪নং চর ওয়াপদায় নতুন নেতৃত্ব চায় জনগণ। জনগণ একজনকে একাধিকবার চেয়ারম্যান হিসেবে চাই না। তাই জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে আঃলীগের দুঃসময়ের ত্যাগী নেতা ডা.আবদুল মান্নান ওয়াপদার প্রতিটি মানুষের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন।
একান্ত সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “আমি কারো রক্ত চোক্ষুকে ভয় পাইনা, যারাই যত হুমকি ধমকি দেক, আমি ভোটের মাঠ থেকে সরে দাঁড়াবোনা, আমি আপনাদের শাসক নয় আপনাদের বন্ধু হতে চাই, আমি চর ওয়াপদা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে শুধু একটিবার আমাকে সুযোগ দিন।প্রিয় এলাকাবাসী আপনারা সজাগ হোন কে কতটুকু উন্নয়ন করেছে খোঁজখবর নিন। আমি গরীবের রক্তচুষতে নয়, গরীবের অধিকার ফিরিয়ে দিতে চাই। সে জন্যই আপনাদের সহযোগিতা ও সমর্থন চাই।গতবার আমাদের মাননীয় সংসদ সদস্য ও আমার অভিভাবক একরামুল করিম চৌধুরীর অনুরোধে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।আমার বিশ্বাস এই বারের নির্বাচনে আমাদের নেতা একরামুল করিম চৌধুরী আমার পাশে থাকবেন।


0 মন্তব্যসমূহ