ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নোয়াখালীর সুবর্ণচরে ও করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।
রবিবার সকাল সাড়ে দশটায় ভ্যাকসিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন।
তিনি টিকা নিয়ে টিকাদান কর্মসূচির সুচনা করেন। সকাল ১০টায় ৫০ শয্যা নোয়াখালী সুবর্ণচর উপজেলা হেলথ কমপ্লেক্সের নির্ধারিত বুথে তিনি টিকা নেন। এছাড়া সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শায়লা সুলতানা ঝুমা,সুবর্ণচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,চরজব্বর থানার পুলিশ সদস্য ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা টিকা নিয়েছেন।
সুবর্ণচর উপজেলায় প্রথম দিনে ৫৫ জন সম্মুখ সারির যোদ্ধাদের টিকা দেওয়া হয়।
নিজে টিকা দিয়ে তাৎক্ষণিক নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইবনুল হাসান ইভেন্ট।
তিনি বলেন,আমরা যারা টাকা নিয়েছি তাদের কোনো সমস্যা হয়নি। আপনারা সবাই নিভয়ে টিকা দিন সুস্থ থাকুন দেশকে করোনামুক্ত করতে সহযোগিতা করুন। এসময় তিনি সবাইকে টিকা দিয়ে নিরাপদ থাকার আহবান জানান।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শায়লা সুলতানা ঝুমা জানান, বিকাল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। আজ ১ম দিনে ৫৫ জনকে টিকা দেওয়া হবে।
তিনি বলেন, আমি নিজেও টিকা দিয়েছি, টিকা দেয়ার পর কারো কোন সমস্যা দেখা দেয় নি।
টিকা দেয়ার পর কারো কোন সমস্যা হলে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইনশাল্লাহ সবাই নির্ভয় টিকা দিতে পারেন।

0 মন্তব্যসমূহ