মোঃ আরিফুর রহমান : শব্দ দুটি বহুল আলোচিত। তবে দুঃখের বিষয় এটা বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ। আমরা সকলেই ব্যস্ত অন্যের নৈতিকতা ও মুল্যবোধ নিয়ে প্রশ্ন করতে। নিজের দিকে বা নিজের কাজের মুল্যায়ন আমরা কেউ করি না। আর কেউ যদি আমার সম্পর্কে কিছু বলে যা আমার আত্মশুদ্ধির জন্য প্রয়োজনীয় হলেও আমরা তা নেতিবাচক হিসেবেই দেখি। আর অনেক ক্ষেত্রে আমরা এতটাই নির্লজ্জ যে কে আমায় নিয়ে কি বললো তাতে আমাদের কিছু আসে যায় না।

আমরা অনেকেই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আবার নামাজ শেষ করেই ঘোষ খাই, অন্যের জমি দখল করি, অন্যের হক মেরে খাই, অন্যায়ের প্রতিবাদ করি না। ইসলাম আমাদের নৈতিকতার শিক্ষা দিলেও আমরা শিখলেও মানি না।

আমরা শিক্ষিত হলেও আমাদের ভ্রান্ত ধারণা মুক্ত হতে পারি নাই। যে কাজ আমি নিজে করতে পারি তা অন্যকে দিয়ে করাই। এভাবেই ভূমি অফিস এ সৃষ্টি হয় দালাল শ্রেণির। নিজের অজ্ঞতার কারণে কষ্টার্জিত টাকা চলে যায় কতিপয় দূর্নীতি গ্রস্ত কর্মকর্তা বা সুযোগ সন্ধানীর পকেটে।

কাজ করতে গিয়ে যেটা উপলব্ধি, অনেকে নিজের দায়িত্ব কি তা জানি না। আমার কাজের জন্য সরকার যে বেতন দেয় এটাকে আমরা যথেষ্ট মনে করি না। অন্যের সম্পত্তির, অন্যের টাকা প্রতি এতটাই লোভ যে, টাকা না দিলে কাজ হয় না। অনেকে আবার টাকা নিয়েও হয়রানি করি।

দিনশেষে আমাদের কাছ থেকে ভিক্ষুক, দরিদ্র কৃষক, প্রতিবন্ধী, অসহায় বিধবা, অসহায় কেউ ই মুক্তি পায় না।

আমাদের সৃষ্টি কর্তার ভয় নেই, আমাদের মৃত্যুর ভয় নেই, আমাদের নৈতিকতা নেই, আমাদের মুল্যবোধ নেই।

আমরা এতটাই নির্লজ্জ যে, আমাদের চোখে আঙুল দিয়ে দেখালেও আমরা নিশ্চুপে তা হজম করি।

সকলের শুভবুদ্ধির উদয় হোক। আত্মসম্মান বোধ সৃষ্টি হোক। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন।

লেখক 
মোঃ আরিফুর রহমান 
সহকারী কমিশনার (ভূমি) 
সুবর্ণচর, নোয়াখালী।