লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বিএনপি সন্ত্রাসী দল, তারা আমাদের দুই মিরাজকে হত্যা করেছে, আওয়ামীলীগ নেতা দুলাল চৌধুরী, বাকিবিল্লাহ, শাহজাহান কামাল, মারুফ, বিপু, শাহিন ভূইয়াকে কুপিয়েছে। তারা হরতালের নামে অগ্নি-সন্ত্রাস করে রায়পুরে রাস্তা কেটেছে, গাছ কেটেছে, থানায় হামলা করে পুলিশের ওসি রুপক কুমারসহ কয়েকজন পুলিশকে পিটিয়ে আহত করেছে। তারা অধ্যক্ষ মামুনের অফিস ভাংচুর করেছে। জনগন তাদেরকে ভোট দিবেনা ২৮ ফেব্রুয়ারী নৌকা বিপুল ভোটে জয়যুক্ত হবে - এড. নুরউদ্দীন নয়ন।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) ৩নং ওয়ার্ডে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট’র নির্বাচনী সভায় এসব কথা বলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ, জেলা আওয়ামীলীগের সদস্য এড. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল কাদের গুলজার, হারুনুর রশিদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।

0 মন্তব্যসমূহ