ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ সুবর্ণচরের দলীয় নেতা কর্মীদের খোঁজ খবর নিতে এসে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সদর সুবর্ণচরের সাবেক সাংসদ আলহাজ্ব মো.শাহাজাহান বলেন,সদর সুবর্ণচরই আমার একমাত্র ঠিকানা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সুবর্ণচর উপজেলার প্রয়াত একাধিক বিএনপি নেতার কবর জিয়ারত ও জনসাধারণের সাথে সাক্ষাত করেন তিনি।

প্রিয় নেতার আগমনের খবরে সুবর্ণচরের বিভিন্ন বাজারে বিএনপির নেতা কর্মীরা জড়ো হয়ে নেতাকে শুভেচ্ছা জানাই। 


এদিকে নেতার আগমনের খবরে ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজারে জেলা নেতাদের সম্মানে পথসভা করেছেন বিশিষ্ঠ সমাজ সেবক, করোনাযোদ্ধা,বিশিষ্ঠ দানবীর ওমান প্রবাসী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসেন। 

এসময় থানারহাটের পথসভায় অংশ গ্রহণ করে সঙ্গতি প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নোয়াখালী ৪ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মো. শাহাজাহান। 

মো. আকবর হোসেন ৪নং চর ওয়াপদা ইউনিয়নে বিএনপি থেকে ধানের শীষ প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচন করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলা এবং স্থানীয় সিনিয়র নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেনের জনসমর্থন ছিল চোখে পড়ার মত।