লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছে রাশেদুল হায়দুল হাসান। তিনি রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক।
গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ৩ নম্বর ওয়ার্ড আঙ্গারপাড়া এলাকার কাউন্সিলর পদে সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসের তার মনোনয়ন জমা দেন।
এসময় পৌর যুবলীগের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আগামি ৩০ জানুয়ারি রামগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

0 মন্তব্যসমূহ