ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে চরবাটা ইউনিয়নে মিশুক গাড়ির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহ:প্রতিবার (৭ জানুয়ারি) সকালে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে তালতলি সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম কামাল উদ্দিন (সোহেল) (২১)। তিনি মধ্য চরবাটা গ্রামের বোরহান উদ্দিন (ধানুর) পুত্র। কামাল উদ্দিন হারিছ চৌধুরী বাজারে সুবর্ণ ডায়াগনষ্টিক সেন্টারে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানান তার পরিবার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহ:প্রতিবার সকালে আনুমানিক ৯.০০ ঘটিকার সময় কর্মস্থলে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায়, পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করায়।আঘাত গুরুতর হওয়ায় অবস্থার অবনতি দেখলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর অবশেষে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩.৪৫ মিনিটে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ডিউটিরত ডাক্তার ও তার মামা ওসমান গণি।