লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ শ্রমীকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি শাহাবউদ্দিনের সাথে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুর জেলা শ্রমীকলীগ।
বুধবার ২৭ জানুয়ারি কেন্দ্রীয় শ্রমীকলীগের নেতা শাহাবউদ্দিনের লক্ষ্মীপুরের নীজ বাস ভবনে লক্ষ্মীপুর জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ এসে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপস্থিত নেতাকর্মীরা তাদের নীজ নীজ মত প্রকাশ করেন ।
নেতাকর্মীরা বলেন, লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা শ্রমিকদের ন্যায্য অধিকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর সেনার বাংলা গড়ার লক্ষ্যে শ্রমীকলীগ কাজ করে যাচ্ছে ।
তারা আরো বলেন, মামুনুর রশিদ মামুন ও ইউসুপ পাটওয়ারির নেতৃত্বে লক্ষ্মীপুরে শ্রমীকলীগ কাজ করে যাচ্ছে অতি দ্রুত জেলায় শ্রমীকলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিলে কার্যক্রম আরো গতিশীল এবং সেইসাথে লক্ষ্মীপুর জেলা শ্রমীকলীগ হবে একটি শক্তিশালী সংগঠন।
কেন্দ্রীয় নেতা শাহাবউদ্দিন বলেন, শ্রমীকলীগ কোন ছোট সংগঠন নয় এটি একটি বৃহৎ সংগঠন একটা সময় বাংলাদেশে আওয়ামীলীগ, ছাত্রলীগ এবং শ্রমীকলীগ ছিলো এই সংগঠনটি বঙ্গবন্ধুর অত্যান্ত প্রিয় একটি সংগঠন। তিনি আগামী এপ্রিলের মধ্যে লক্ষ্মীপুর জেলায় একটি পূর্ণাঙ্গ কমিটির আশ্বাস দেন ।
জেলা শ্রমীকলীগের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ইউসুপ পাটওয়ারীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ শ্রমীকলীগ নেতা জাহাঙ্গীর কুশাখালী শ্রমীকলীগ নেতা কবির সহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

0 মন্তব্যসমূহ