নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর মাইজদী গ্রামীন হাসপাতালের লিফট ভেঙ্গে পড়ে জহুরা খাতুন (৪৫) নামের এক রোগীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তিনি লক্ষ্মীপুর জেলা সদরের রামকৃষ্ণপুরের খোরশেদ আলমের স্ত্রী। 

রবিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। জানাযায়, গ্রামীন হাসপাতালের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসেন ওই মহিলা। এসময় তিনি লিফট উঠার পর চলন্ত লিফটের নিচের অংশ ভেঙ্গে তিনি তৃতীয়তলা থেকে নিচে পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। 

হাসপাতালে আসা রোগীরা অভিযোগ করেন, ক্রটিপূর্ণ লিফট চালিয়ে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ আলম বলেন, বিষয়টি জেনেছি। তবে এ বিষয়ে কেউ এখনো কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।