ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন হয়েছেন জসিম উদ্দিন।
২৮ জানুয়ারী শুক্রবার তিনি সদর থানায় যোগদান করার বিষয় নিশ্ছিত করছেন থানার উপ পরিদর্শক মোতাহের হোসেন।
সুত্র থেকে জানা গেছে, বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান মিয়ার স্থলাভিষিক্ত হন।
নবাগত অফিসার ইনচার্জ জসিম উদ্দিন এর পূর্বে জেলার চন্দগঞ্জ থানায় ওসি'র দায়িত্বে ছিলেন। সদর থানার বিদায়ী অফিসার ইনচার্জ আজিজুর রহমান মিয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন হয়েছে। নতুন ওসি মো. জসিম উদ্দিন ২০০৬ সালে পুলিশ বাহিনীতে আউটসাইট ক্যাডেট হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। সদর থানার আইন-শৃঙ্খলার উন্নয়ন ও মাদক নির্মূলে বলিষ্ঠ ভূমিকা রাখবে । এসময় নতুন ওসি মো. জসীম উদ্দিন দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্যসমূহ