ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : ব্যাপক শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত চাটখিল পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ উল্যাহ পাটওয়ারী।

তিনি আজ রোববার (১৭ জানুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে ব্যাপক সমর্থকের মিছিল নিয়ে চাটখিল নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

মনোনায়ন দাখিলের পর সাংবাদিকদের দেওয়া বক্তব্যে বলেন, আমাকে হয়তো দল থেকে নমিনেশন দেওয়া হয় নি, আমি সাবমিট করেছি আমার নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাইয়ের নির্দেশনা মোতাবেক, এছাড়াও তিনি গত নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে পৌর এলাকার উন্নয়নের কথা তুলে ধরেন।