গাংচিল অনলাইন.কমঃ গতকাল বেগমগঞ্জ উপজেলার ছমির মুন্সীর হাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালীন অনিবন্ধিত ইট ভাটা দিগন্ত ব্রিকস ফিল্ডকে নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপনের অপরাধে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং সেনবাগ উপজেলার ফতেহপুর এলাকায় মেঘনা ব্রিকস ফিল্ডকে ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং কয়লার চুল্লিমুখে পানি স্প্রে করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন যথাক্রমে জনাব এম. সাইফুল্লাহ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নোয়াখালী এবং জনাব আসাদুজ্জামান রনি, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নোয়াখালী। সহায়তায় ছিলেন উপপরিচালক ও সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী এবং বাংলাদেশ পুলিশ, নোয়াখালী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নোয়াখালী।
অবৈধ ইট ভাটায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তথ্য সূত্র ঃ ডিসি অফিস নোয়াখালী।


0 মন্তব্যসমূহ