নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল নতুন বই।

এতে উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ৩৪৮ শিক্ষার্থী বই পেয়েছে।

বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পৌর মেয়র প্রার্থী, মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম ভুলু, প্রধান শিক্ষক হাছিনা আক্তার প্রমুখ।