নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে ফিন্যান্স প্রভাষক মাহবুবুর রহমান’র সঞ্চালনায় সভাপতির বক্তব্য দেন- প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিন।

অধ্যক্ষ বলেন, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে না ফিরলে স্বাধীনতা পূর্ণতা পেত না। তিনি প্রত্যাবর্তন করেই যুদ্ধ বিধ্বস্ত দেশের হাল ধরেছিলেন এবং দেশকে এগিয়ে নেওয়ার মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন।

এসময় আরো বক্তব্য দেন- ভারপ্রাপ্ত অধ্যাপক সাইফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আখতার হোসাইন খান, প্রভাষক শেখ মাঈনুদ্দীন, ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক ফারুক হোসাইন প্রমুখ ।