ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উপজেলা সংলগ্ন উপজেলা মডেল মসজিদের নির্মাণাধীন কাজ পরিদর্শন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠার ইসলামিক ফাউন্ডেশন এর পরিচালনায় বাংলাদেশের প্রতিটি উপজেলায় ১ টি করে মডেল মসজিদ মোটা ৫৬০ টি মসজিদ নির্মাণের কাজ শুরু করেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার। সেই আলোকে ২ জানুয়ারি ২০২১ ইং বেলা ১১ টার সময় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উপজেলা মডেল মসজিদ নির্মাণের কাজ পরিদর্শন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।
এই সময় উপস্থিত ছিলেন ইবনুল হাসান ইভেন উপজেলা নির্বাহি অফিসার সুবর্ণচর নোয়াখালী, মোহাম্মদ রেজ্জাকুল হায়দার উপ-পরিচালক ইসলামী ফাউন্ডেশন নোয়াখালী , মোহাম্মদ নুর উদ্দিন সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়, মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া সহকারি পরিচালক ইসলামী ফাউন্ডেশন নোয়াখালী, শেখ মোহাম্মদ হানিফ এফ এস ইসলামী ফাউন্ডেশন সুবর্ণচর নোয়াখালী, মোঃ আবুল কালাম মডেল কেয়ারটেকার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামী ফাউন্ডেশন সুবর্ণচর নোয়াখালী, সাংবাদিক লিটন চন্দ্র দাস, সাংবাদিক আব্দুল বারী বাবলু, সাংবাদিক মোজাহিদুল ইসলাম সহেল, সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহ প্রমূখ।


0 মন্তব্যসমূহ