ফয়সাল কবির লক্ষ্মীপুরঃ প্রচার প্রচারনা,লবিং,গ্রুপিং, সন্মেলন, পাল্টা সন্মেলন, পক্ষে বিপক্ষে সংবাদ, তৃণমূলের ভোট সবকিছুর অবসান ঘটিয়ে রামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার প্রর্তীকে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা মোঃ আবুল খায়ের পাটোয়ারী।

শনিবার বিকালে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামীলীগের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা ও মনোনয়ন বোর্ডের এক সভায় সারাদেশের তৃতীয় দাফে ৬৪টি পৌরসভার মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে চেস্টায় ছিলেন বর্তমান পৌর মেয়র, বীর মুক্তিযুদ্ধা ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল খায়ের পাটোয়ারী, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেল্লাল আহম্মেদ, পৌর আওয়ামীলীগ নেতা আলী আকবর পাটোয়ারী, পৌর আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম সেলিম।নৌকার প্রর্তীকে মনোনিত প্রার্থী বীর মুক্তিযুদ্ধা মোঃ আবুল খায়ের পাটোয়ারী বলেন আমি একজন মুক্তিযোদ্ধা বিজয়ের মাসে পুনোরায় আমাকে দলীয় প্রর্তীক দেওয়া জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানায়।পৌরসভায় গত পাঁচ বছরে ৫০ কোটির টাকা কাজ করছি। আগামীদিনে যদি আবার মেয়ের হয় তাহলে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবো। 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, যাচাইবাচাই ৩ জানুয়ারী আর প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারী, ভোটগ্রহণের তারিখ ৩০ জানুয়ারী । নির্বাচন কমিশনকতৃক জানাযায় ৬৪ পৌরসভার সব কয়টিতেই ব্যালট পেপারে মাধ্যমে ভোট হইবে।