কুমিল্লা দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রাম থেকে বর চাটখিল উপজেলায় আসেন। বর মোঃ মন্জুর মোরশেদ এলাহাবাদ গ্রামের মোঃ আব্দুর রশিদ ছেলে এবং কনে চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের আরব আমিরাত প্রবাসী নূর ইসলাম মেয়ে নাজমা।
এদিকে গ্রামে হেলিকপ্টারে চড়ে বিয়েকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। হেলিকাপ্টার দেখার জন্য এলাকার মানুষ ভিড় করেন স্কুল মাঠে।
কনের বাবা নূর ইসলাম জানান, তাদের দুইজনের শখ হয়েছিল হেলিকপ্টারে বিয়ের আয়োজন করবে। তখন আমি হেলিকাপ্টার ভাড়া করি।
স্কুল মাঠে হেলিকাপ্টার নামার পর ঘোড়া গাড়িতে করে কনের বাড়িতে যাওয়ার পরে বরকে বরন করে নেওয়া হয়।
এদিকে কনের বাড়িতে বউভাতের আয়োজন রয়েছে। বরে সঙ্গে হেলিকপ্টার যাত্রী জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ব্যতিক্রম অভিজ্ঞতা অর্জন করেছেন।
ইউপি চেয়ারম্যান মোঃ সহিদ উল্ল্যাহ বলেন, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা তার এলাকায় এটিই প্রথম।
বর ও কনে বলেন, আমাদের দুইজনে দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করা। সেই স্বপ্ন আজ পূরণ হলো।


0 মন্তব্যসমূহ